‘কী দারুণ সময়ে রাশিয়া এলাম’

বুধবারই মস্কোর মাটি ছুঁয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিমান।
বিমান থেকে বেরিয়ে এসে রাশিয়ার এক কর্মকর্তাকে ইমরান খান বলেন, ‘কী দারুণ সময়ে রাশিয়া এলাম।
রোমাঞ্চকর ব্যাপার!’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

মস্কোয় বিমান থেকে নামার পর ইমরান খানের এমন মন্তব্যে অনেকে তীব্র সমালোচনা করছেন।
ঘটনাচক্রে ইমরানই প্রথম কোনো রাষ্ট্রনেতা যিনি ইউক্রেন আক্রমণের পর প্রথম রাশিয়া সফর করলেন।

সেখানেই তার এমন মন্তব্যে বিস্মিত দুনিয়া।
গত দুই দশকে এই প্রথম পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান রাশিয়া সফরে গেলেন। \
মূল উদ্দেশ্য রাশিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা।

কিন্তু এমন একটা সময় তিনি মস্কো সফর করছেন, যখন ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমাজ।
ইমরানের মুখ্য উদ্দেশ্য পাকিস্তানের চূড়ান্ত নড়বড়ে অর্থনীতিকে চাঙা করতে কার্যকরী দাওয়াইয়ের খোঁজ করা।
এই লক্ষ্যে চীন সফর সেরেছেন, এবার পৌঁছেছেন রাশিয়ায়। যা মোটেও ভালো চোখে দেখছে না আমেরিকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.