‘শুক্রবারও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার ভোর থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই হামলা শুরু হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করছে রাশিয়া।’

একদিনে দ্বিতীয়বার দেওয়া ভাষণে তিনি বলেন, ‘কীভাবে শত্রুতা শেষ করা যায় এবং এই আক্রমণ বন্ধ করা যায়, তা নিয়ে রাশিয়াকে শিগগিরই বা পরে আমাদের সঙ্গে কথা বলতে হবে।
যত তাড়াতাড়ি কথোপকথন শুরু হবে, রাশিয়ার ক্ষতি তত কম হবে।’

তিনি আরও বলেন, ‘হামলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাবো।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.