পুতিনের সঙ্গে আলোচনায় রাজি প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনায় প্রস্তুত রয়েছেন।

শনিবার জেলনস্কির প্রেস সেক্রেটারি সের্গেই নিকোফোরভ এ কথা বলেন।

ফেসবুকে নিকোফোরভ লেখেন, আমরা আলোচনা করতে অস্বীকার করেছি— কথাটির প্রতিবাদ জানাচ্ছি।
ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনায় প্রস্তুত ছিল এবং আছে।
এটি আমাদের স্থায়ী অবস্থান। আমরা রাশিয়ার প্রেসিডেন্টের প্রস্তাব গ্রহণ করেছি।

জেলেনস্কির প্রেস সেক্রেটারি জানান, কখন ও কোথায় এ আলোচনা হবে সে বিষয়ে কথাবার্তা চলছে।
যত দ্রুত আলোচনা শুরু হবে তত দ্রুত দেশে স্বাভাবিক জীবন হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.