রাশিয়ার সামরিক বাহিনী যখন ইউক্রেনের মাটিতে বোমা ফেলছে, তখন তাদের সেনারা ডেটিং অ্যাপের মাধ্যমে দেশটির মেয়েদের ভালোবাসার প্রস্তাব পাঠাচ্ছে।
ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভের মেয়েরা উর্দি-পরা রুশ প্রণয়ীদের ‘প্রেমের বার্তা’ দেখে অবাক হয়ে যান।
প্রেসিডেন্ট পুতিনের হানাদার বাহিনীর অবস্থান থেকে মাত্র ২০ মাইল দূরে শহরটির অবস্থান।
আকাশে বারুদের গন্ধ।
প্রতিটি মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা।
রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে মানুষ রাজধানী ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
কিন্তু অন্য বিপদ তাড়া করছে কিয়েভের নারীদের।
তাদের টিন্ডার অ্যাকাউন্টে ঝাঁকে ঝাঁকে আসছে বন্ধুত্বের আবেদন।
কিন্তু সেই বন্ধুত্ব চাইছে শত্রুপক্ষ রাশিয়ার সেনারই।