এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে বসবাস করেন।
মাঝে তাকে সেভাবে না পাওয়া গেলেও বর্তমানে সামাজিকমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী।
যেখানে নিজের বর্তমান সময়ের কাজের আপডেট সবার সঙ্গে শেয়ার করেন তিনি।
শুধু তাই নয় নিজের নামে একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন ‘দুই নয়নের আলো’ সিনেমার নায়িকা।
সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে নতুন ব্যস্ততার কথা জানালেন শাবনূর।
তিনি জানান, সিডনিতে নিজের বাড়ির আঙিনায় বিশাল সবজির বাগান করেছেন। সেখানে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, শিম, বেগুন থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজি চাষাবাদ করছেন।
ফেসবুক পেজে নিজের বাগানের লাউ আর মিষ্টি কুমড়া হাতে দুটি ছবি পোস্ট করেন শাবনূর।
এর ক্যাপশনে তিনি লেখেন, সিডনিতে আমার বাগানের লাউ ও মিষ্টি কুমড়া।
