ইউক্রেনকে কেউ মচকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ভিডিও কনফারেন্সে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশে যা ঘটছে সেটি একটি ট্র্যাজেডি।
ইউক্রেনীয়রা তাদের ভূখণ্ড, তাদের স্বাধীনতা এবং তাদের জীবনের জন্য লড়াই করছে।
তিনি বলেন, কেউ আমাদের মচকাতে পারবে না। কারণ আমরা ইউক্রেনীয়।
তার ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের কক্ষে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে হাততালি দেন।
জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
সোমবারও ১৬ জন নিহত হয়েছে।
