‘জমি অধিগ্রহণের আগে ছবি তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর’

সরকার নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে।
এটি বাস্তবায়নে জমির প্রয়োজন।
যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় সমস্যা জমি অধিগ্রহণ।
প্রধানমন্ত্রী জমির সঠিক মূল্য দিতে বলেছেন।
এ জন্য প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের আগে সবার অগোচরে সেই জমির ছবি তুলে রাখার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ পরামর্শ দেন। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়।
পরে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা উন্নয়ন বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দেয় সরকার। ১ হাজার ৭৫৪ প্রকল্পে এ অর্থ ব্যয় হবে বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.