‘সত্যের জয় হয়েছে’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে চিত্রনায়ক জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন।

আজ বুধবার (২ মার্চ) বিকেলে এফডিসিতে এসেছেন জায়েদ খান।
তিনি তার পদের দায়িত্ব বুঝে নেবেন আজ। বসবেন চেয়ারে।

তাকে শুভেচ্ছা জানাতে আসছেন তার প্যানেলের বিজয়ীরাও।

এর আগে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে জায়েদ বলেন, ‘অবশেষে সত্যের জয় হয়েছে।
আমি তো আগেই বৈধ ছিলাম।
মাঝখানে অন্যায়ভাবে আপিল বোর্ড একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিল।
আমি হাইকোর্টে সব কাগজপত্র দাখিল করেছি।
আদালত সব বিবেচনা করে আজ রায় দিয়েছেন আমিই সাধারণ সম্পাদক পদে থাকবো।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.