মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
তবে রাশিয়া কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চায় বলেও তিনি দাবি করেছেন।
বুধবার আলজাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন জাখারোভা।
ইউক্রেন সংকটে ন্যাটোর হস্তক্ষেপ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যাটো জোট ইউক্রেন সংকটে সামরিক হস্তক্ষেপ করবে না বলে যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বোঝা যায় তাদের বুদ্ধিসুদ্ধি এখনও লোপ পায়নি।
এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।