ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ঘিরে রাজনীতিতে বিতর্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।
তার দলীয় সংশ্নিষ্টতা আছে কি নেই, তা নিয়ে প্রধান দুই দলের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে ‘বিএনপির উপদেষ্টা’ হিসেবে আখ্যা দিয়েছে। বিপরীতে বিএনপি বলছে, জাফরুল্লাহ চৌধুরী কখনও বিএনপির কোনো পদে ছিলেন না, এখনও নেই।

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে মূলত নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে।
বিএনপি ও তার মিত্র দলগুলো নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেয়নি।
সার্চ কমিটিতেও নাম জমা দেওয়া থেকে বিরত ছিল।
কিন্তু সরকারের সমালোচনাকারী বলয়ের বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ সার্চ কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে আটজনের নাম জমা দেন।
সেগুলো প্রকাশও করেন।
নতুন নির্বাচন কমিশন নিয়োগের পর দেখা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগপ্রাপ্ত কাজী হাবিবুল আউয়ালের নাম ডা. জাফরুল্লাহর তালিকায় ছিল।

নতুন ইসি গঠনের পর সরকারকে সাধুবাদ জানিয়ে এই নির্বাচন কমিশনকে মেনে নেওয়ার জন্য বিএনপিসহ সব দলের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।
এতে জাফরুল্লাহর ওপর আরও বেশি ক্ষুব্ধ হন বিএনপির নেতারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.