ইউক্রেন যুদ্ধে পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তির বিষয়ে বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা।
ওই চুক্তির মাধ্যমে সোভিয়েত আমলের কিছু যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে পোল্যান্ড। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে।
যুক্তরাষ্ট্রের তিন শতাধিক সিনেটরের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বেঠকে তিনি জানিয়েছেন, তার দেশের জরুরি ভিত্তিতে এখন অনেক যুদ্ধবিমান প্রয়োজন।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে পোল্যান্ডের সঙ্গে কাজ করছি এবং ন্যাটোর অন্য দেশগুলোর সঙ্গেও কথা বলছি।
পোল্যান্ড যদি ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করে সেটি পূরণে যুক্তরাষ্ট্র কি করবে তা নিয়েই বিশেষ করে আলোচনা চলছে।
ইউক্রেনের চালকদের রাশিয়ার তৈরি যুদ্ধবিমান দরকার। কারণ তারা এ ধরনের বিমান চালনায় প্রশিক্ষিত।
হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।