রাশিয়ার সামরিক আগ্রাসনের পর ১১ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই যুদ্ধে দুই পক্ষের বহু ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী ইউক্রেন ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে ১৫ লাখ মানুষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়া এতে সাড়া দেয়নি।
দুই দফা শান্তি আলোচনা হলেও তেমন আশানুরূপ ফল পায়নি কিয়েভ।
এই যুদ্ধ থামাতে রোববার (৬ মার্চ) ‘দুটি শর্ত’ জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপে এ কথা জানান পুতিন।
ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মস্কোর দাবি মেনে নিলে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করলেই কেবল রাশিয়া পিছু হটতে পারে।
এছাড়া এই যুদ্ধ থামবে না।
এরদোগানকে ফোনে এমনটাই জানিয়েছেন পুতিন।