বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায় মালদিভিয়ান এয়ারলাইন্স

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় মালদ্বীপের মালদিভিয়ান এয়ারলাইন্স। যাত্রীদের সাশ্রয়ী, আরামদায়ক ভ্রমণ নিশ্চিত ও ফ্লাইট বৃদ্ধি করতে চায় এয়ারলাইন্সটি।

সোমবার দুপুরে এক অনুষ্ঠানে এয়ারলাইন্সটির কর্মকর্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে মালদিভিয়ান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিহাদ বলেন, বাংলাদেশ থেকে অনেকেই মালদ্বীপে বেড়াতে যান। সেখানে বাংলাদেশিরাও কাজ করেন। আমরা সব ধরণের যাত্রীদের কথা বিবেচনা করেই ফ্লাইট পরিচালনা করছি।

বাংলাদেশে মালদিভিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট টোটাল এয়ার সার্ভিস লিমিটেড। বর্তমানে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.