টাঙ্গাইলের সখীপুরের নারীরা তালাকে পুরুষের ১৭ গুণ এগিয়ে!

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়েই চলেছে।
গত এক বছরে ৫৭৮টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে।

বিচ্ছেদের কারণ অনুসন্ধানে পাওয়া গেছে, বাল্যবিবাহ, স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, পরকীয়া, নারীর প্রতিবাদী রূপ, নারীর শিক্ষা, স্বামীর মাদকাসক্তি, দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকা, শ্বশুর-শাশুড়ির নির্যাতন, যৌতুকের জন্য ক্রমাগত চাপ, স্বামীর নির্যাতন অন্যতম।

সখীপুরের আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২টি কাজি অফিসের নথিপত্র ও কাজিদের দেওয়া তথ্য থেকে জানা যায়, ২০২১ সালে উপজেলায় মোট ৮৩৩টি বিয়ে হয়।
আর এসময়ের মধ্যে এ উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে ৪৪টি, যাদবপুর ইউনিয়নে ৪৪টি, বহুরিয়া ইউনিয়নে ২১টি, গজারিয়া ইউনিয়নে ১৮টি, দাড়িয়াপুর ইউনিয়নে ৩৫টি, কালিয়া ইউনিয়নে ১২০টি, বহেড়াতৈল ইউনিয়নে ৬৯টি, কাকড়াজান ইউনিয়নে ৬৩টি ও পৌরসভার চারটি কার্যালয়ে ১৫৪টি বিবাহ বিচ্ছেদ (তালাক) নিবন্ধন করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.