ড. কামাল হোসেনকে আইনি নোটিশ পাঠালেন ২ শীর্ষ নেতা

দেশের সংবিধানের অন্যতম প্রণেতা, প্রখ্যাত আইনজীবী ও গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনের নামে আইনি নোটিশ পাঠিয়েছে তার দলেরই একাংশের ২ শীর্ষ নেতা।
আজ বুধবার (৯ মার্চ) গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও নির্বাহী সভাপতি আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ এই নোটিশ পাঠিয়েছেন।

কাউন্সিল আয়োজনের অনুমতি দিয়েও কমিটি গঠনের পর নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এ সংক্রান্ত বিষয় অস্বীকার করে ড. কামাল প্রতারণা করেছেন বলে অভিযোগ করা হয়েছে ওই নোটিশে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট মহসিন রশিদ বলেন, গত ৩ ডিসেম্বর মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে গণফোরামের কাউন্সিল হয়েছে।
ড. কামাল হোসেন নিজেই চিঠি দিয়ে কাউন্সিল আয়োজনে সম্মতি জানিয়েছিলেন। এরপর কাউন্সিল হয়েছে, গণফোরামের নতুন কমিটি হয়েছে।
এখন আমরা দেখছি, আগামী ১২ মার্চ মোকাব্বির খানের নেতৃত্বে আবার গণফোরামের সম্মেলন আহ্বান করা হয়েছে।
এই সম্মেলনে উপস্থিত হলে ড. কামাল হোসেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.