দুই দিনের সফরে তুরস্ক পৌঁছেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইসরাইলি প্রেসিডেন্ট বলেছেন, দখলদার ইসরাইল ও তুরস্কের সম্পর্কে চড়াই-উৎরাই রয়েছে।
কিন্তু কার্যক্ষেত্রে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কীভাবে এই সম্পর্ককে আবারও সচল করা যায় তা জানা আছে।
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরাইলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের সুযোগ পেয়েছেন- এমন খবরে অনেকেই বিস্মিত হয়েছেন।
এর প্রতিবাদে মঙ্গলবারও তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভ সমাবেশে যোগ দেয়া লোকজনের হাতে বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন দেখা গেছে, যাতে লেখা ছিল ‘আমরা ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্কে দেখতে চাই না।’