বছরখানেক আগের কথা।
২০২১ সালের জানুয়ারি মাসে নিজেকে রূপান্তরিত হিসেবে পরিচয় দিয়ে স্বপ্নীল থেকে শায়শা হন। নারীদেহ গ্রহণ করেন বলিউডের এই তারকা পোশাকশিল্পী।
সে সময়ে এক সমকামী পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।
প্রাক্তন প্রেমিক তাকে মানসিকভাবে অত্যাচার করতেন।
সম্প্রতি কঙ্গনা রানাউত সঞ্চালিত নতুন রিয়্যালিটি শো ‘লক আপ’-এ এসে নিজের জীবনের অন্ধকার সময়ের কথা বললেন শায়শা।
রূপান্তরিত এই নারীর ভাষ্য, ‘প্রাক্তন প্রেমিক আমার বাড়ির কাছে এসে লুকিয়ে থাকত। কেউ আমার বাড়িতে ঢুকছে কি না, সেটা খেয়াল রাখত।
সে আমাকে এতটাই অবিশ্বাস করত যে, কেউ বাড়িতে ঢুকলেই ভাবত তার সঙ্গে আমার সম্পর্ক আছে।
আমাকে হাতেনাতে ধরার ফন্দি আঁটত।
শুধু তা-ই নয়, আমার বাড়ির ছাদে উঠে পাইপ বেয়ে বাথরুমে উঁকি মারত।
আমি হস্তমৈথুন করছি কি না সেটা জানার চেষ্টা করত।’
শায়শা জানান, প্রাক্তন প্রেমিকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল না বলেই দিন দিন সমস্যা বাড়তে থাকে।
তখন তিনি নিজেকে একজন সমকামী পুরুষ হিসেবেই চিহ্নিত করতেন।
কিন্তু ধীরে ধীরে শায়শা বুঝতে পারেন, তিনি সমকামী নন, তিনি রূপান্তরকামী।
আর তাই ২০২১ সালে নিজের লিঙ্গ-পরিচয় জানান দেন তিনি।