‘রুশ হামলায় শতাধিক হাসপাতাল ক্ষতিগ্রস্ত’

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত শতাধিক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লায়াশকো।

সোমবার ফেসবুকে তিনি এ তথ্য দেন বলে জানায় আল-জাজিরা।

লায়াশকো বলেন, সাতটি হাসপাতাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পুনরায় চালু করা যাবে না।
গোলা ও বোমাবর্ষণে আরও ৯৭টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু আছে।
প্রায় ২ হাজার বিদেশি ডাক্তার ও নার্স ইউক্রেনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ।
এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.