অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্য মূল্যছাড়ে কেনার জন্য রাশিয়ার প্রস্তাব গ্রহণের কথা বিবেচনা করছে ভারত।
রুপি-রুবলের মাধ্যমে লেনদেনের অর্থ প্রদান করা হবে।
সোমবার ভারতের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারত তার চাহিদার ৮০ শতাংশ তেল আমদানি করে। এর মধ্যে ২-৩ শতাংশ তেল রাশিয়া থেকে ক্রয় করে দেশটি।
কিন্তু এ বছর এখন পর্যন্ত তেলের দাম ৪০ শতাংশ বেড়েছে।
যদি ক্রমবর্ধমান জ্বালানি বিল কমাতে সাহায্য হয়, তাহলে ভারত সরকার রাশিয়া থেকে আমদানি বাড়াবে।
ভারত সরকারের একজন কর্মকর্তা বলেন, রাশিয়া তেল ও অন্যান্য পণ্যে বড় ছাড় দিচ্ছে। আমরা এটা নিতে পারলে খুশি হব।
আমাদের কিছু সমস্যা যেমন ট্যাঙ্কার, বীমা কভারেজ এবং তেলের মিশ্রণের সমাধান করতে হবে।
এগুলো হয়ে গেলে আমরা ডিসকাউন্ট অফারটি গ্রহণ করব।