রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান প্রেসিডেন্ট জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।
সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এ আহ্বান জানান।

ভাষণে জেলেনস্কি বলেন, চেচনিয়া সংঘাতের চেয়েও রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণের সময় বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তারা এরই মধ্যে বুঝতে শুরু করেছে যে তারা যুদ্ধ করে কিছুই অর্জন করতে পারবে না।

‘আমি জানি যে, আপনারা বাঁচতে চান,’ জেলেনস্কি বলেন, যারা আত্মসমর্পণ করবে তাদের সঙ্গে ‘মানুষ হিসেবে, নম্রভাবে’ আচরণ করা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর ভাষণে রুশ সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভাকের প্রতিও শ্রদ্ধা জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.