ডোনাল্ড ট্রাম্পই ঠিক ছিলেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তেলের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়ায় নিজ দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্র আজ যেসব সমস্যার মুখোমুখি, সেগুলো সামলাতে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পকেই দরকার ছিল বলে বিশ্বাস করেন তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
এ নিয়ে মার্কিন সাময়িকী নিউজউইকে বুধবার (১৬ মার্চ) একটি মতামত লিখেছেন ট্রাম্পপুত্র। জাগো নিউজের পাঠকদের জন্য এর বাংলানুবাদ তুলে ধরা হলো-

কেউ কি ধারণা করেছিলেন? ডোনাল্ড জে. ট্রাম্প সব বিষয়েই সঠিক ছিলেন।
গত বছর বাবা যখন তার বই ‘আওয়ার জার্নি টুগেদার’ লেখেন, তখন আমরা দেখতে পাই, তিনি কতটা অর্জন করেছেন এবং যখন সব কিছুর কথা আসে তখন তিনি কতটা সঠিক ছিলেন।

তার নির্বাচনী প্রচারণায় গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি থেকে শুরু করে হান্টার বাইডেনের ল্যাপটপ সত্য হওয়া, করোনাভাইরাস খুব সম্ভবত চীনের কোনো ল্যাব থেকে আসার বিষয়ে যেখানে মিডিয়াও ভুল করেছিল, সেখানে তিনি সঠিক ছিলেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি আজ আমেরিকার মুখোমুখি হওয়া সব বড় সমস্যাগুলোর ক্ষেত্রে ঠিক ছিলেন।
জো বাইডেন যখন রাশিয়া, গ্যাসের দাম, অর্থনীতি এবং বৃহত্তরভাবে বিশ্বমঞ্চে ভুল করছেন, মনে রাখবেন, ট্রাম্প প্রশাসন আমেরিকাকে এবং প্রকৃতপক্ষে গোটা বিশ্বকে দেখিয়েছিল, হুমকি কীভাবে মোকাবিলা করতে হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.