যুদ্ধের মধ্যেই পোল্যান্ড সফরে যাচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার পোল্যান্ড সফলে যাচ্ছেন।
ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের পর তিনি সেখানে যাবেন।
হোয়াট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, বাইডেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজের সঙ্গে ওয়ারশায় বৈঠক করবেন। এসময় তারা শরণার্থী ইস্যুতে আলোচনা করবেন।

হোয়াট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট, মিত্র ও অংশীদাররা কীভাবে মানবিক সংকট মোকাবিলা করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন।
ইউক্রেনের রাশিয়ার হামলার পরই সেখানে মানবাধিকারের সংকট দেখা দেয়।

তাছাড়া সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলসৎ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলার কথা রয়েছে বাইডেনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.