টঙ্গীতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আবদুর রহিম নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার (২১ মার্চ) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। গ্রেফতারকৃত আবদুর রহিম শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই টঙ্গীর খাঁপাড়া এলাকার মারকাজুল উম্মাহ আল-ইসলামী বাংলাদেশ নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিল গ্রেফতারকৃত শিক্ষক।
রোববার রাতে পড়ানোর কথা বলে মাদ্রাসার বোর্ডিং থেকে ভুক্তভোগী ওই শিশুকে ওই শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে যায়।
পরে সেখানে জোরপূর্বক তাকে বলাৎকার করে ওই শিক্ষক।

এ ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে ভয়ভীতিও প্রদর্শন করেন ওই শিক্ষক।
সোমবার সকালে শিশুটির বাবা শিশুটিকে দেখতে এস শারীরিক অবস্থা খারাপ দেখে শারীরিক অসুস্থতার কথা জানতে চায়।
ঘটনার বিস্তারিত শিশুটি তার বাবাকে জানায়।
পরে শিশুটির বাবা থানা পুলিশকে অবগত করন। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ওই শিক্ষক পালিয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.