জুলিয়ান অ্যাসাঞ্জের বিয়ে আজ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও স্টেলা মরিসের বিয়ের বাজনা বাজছে। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি আছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।
সেখানেই বুধবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, স্বল্প আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এই প্রেমিক যুগলের।

 

সম্প্রতি বিয়ে করার অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে আবেদন করেন ৫০ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জ।
অন্যান্য বন্দিদের মতো তারও আবেদনটি আমলে নেওয়া হয়।
পরে কারাগারেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন তারা, এমনটি জানায় কারা কর্তৃপক্ষ। জুলিয়ান ও মরিসের দুটি সন্তান রয়েছে।

যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩ অনুযায়ী, যে কোনো বন্দি কারাগারে বিয়ের আবেদন করতে পারেন এবং আবেদন মন্জুর হলে নিজেদের খরচে বিয়ে করতে হবে তাদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.