‘আমার সঙ্গে স্বামীদের কাজ করতে দিতে চান না তারকাপত্নীরা’

সানি লিওন নামটার সঙ্গে পরিচিত সারা বিশ্ব।
বিখ্যাত পর্ন তারকা থেকে বলিউড, দুই ক্ষেত্রেই সফল ভাবে কাজ করেছেন সানি।
তবে বলিউডে অভিষেক হওয়ার আগে সানি পরিচিত মুখ হয়ে ওঠেন রিয়েলিটি শো বিগ বস-এর প্রতিযোগী হিসেবে।
২০১১ সালে বিগ বসের পঞ্চম মরসুমের ৪৯তম দিনে এসে যোগ দেন তিনি।
৯১তম দিনে তিনি শো থেকে বেরিয়ে যান। এর পরই শুরু হয় তার বলিউডে পথচলা।

বলিউডে পা রাখার পর পূজা ভট্টের ‘জিসম-২’ সিনেমায় সুযোগ পান সানি।
এর পর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’, ‘রইস’-সহ একাধিক সিনেমা থেকে আইটেম গান, মিউজিক ভিডিয়ো, রিয়েলিটি শো করেছেন তিনি।
আর ফিরে তাকাতে হয়নি সানিকে। কাজ করার সুবাদে সানি অনেকের ভালবাসা যেমন পেয়েছেন, তেমন চক্ষুশূলও হয়েছেন অনেকের।

তবে জানেন কি সানির সঙ্গে কাজ করতে ভয় পান অনেক বলিউড অভিনেতা? কেন? কারণ জানলে আপনিও অবাক হবেন। বলিউডের বিবাহিত অভিনেতাদের স্ত্রীরা নাকি সন্দেহ করতেন যে, তাদের স্বামীরা সানির সঙ্গে কাজ করলে তারা সানির রূপের কাছে নিজেদের সপে দেবেন।
আর এর ফলে চিড় ধরতে পারে তাদের দাম্পত্য জীবনে। এই কারণে সানির সঙ্গে কাজ করছে শুনে অনেক অভিনেতার স্ত্রী শুটিং চলাকালীন সেটে গিয়ে উপস্থিত হতেন।
২০১৫ সালে একটি সাক্ষাত্কারে নিজেই এ কথা স্বীকার করেন সানি।

তিনি বলেন, ‘‘আমি যে সব অভিনেতার সঙ্গে কাজ করেছি তাদের বেশির ভাগই বিবাহিত।
আমি যখন তাঁদের স্ত্রীদের সঙ্গে দেখা করতাম তখন আমি তাঁদের সঙ্গেই বেশি কথা বলতাম। তবুও আমার বিশ্বাস যে, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগতেন।’’
তিনি আরও বলেন, ‘‘আমার মনে হত যে তাঁদের বলি, আমার তোমাদের স্বামী বা প্রেমিকের কোনও দরকার নেই। আমার কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্বামী আছে।’’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.