মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা।
জানা গেছে, দেশটিতে নতুন নিয়োগ পাওয়া বিমানবাহিনীর প্রধানসহ সামরিক কর্মকর্তা ও যারা অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিরোধীদের ওপর দমনপীড়ন পরিচালিত করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিয়ানমারের অস্ত্র ব্যবসায়ী ও তাদের সঙ্গে সম্পর্কিত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
তাছাড়া আগেই নিষেধাজ্ঞা দেওয়া অস্ত্র ব্যবসায়ী তাই জোর নিয়ন্ত্রিত দুইটি প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।

গত বছর বড়দিনের প্রাক্কালে দক্ষিণ-পূর্ব কায়াহ রাজ্যে গাড়ির মধ্যে ৩০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে হত্যার অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর একটি ইউনিটের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.