আফগান নারীরা পুরুষ অভিভাবক ছাড়া দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক কোনো বিমানে চড়তে পারবেন না।
দেশটিতে এমন নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান।
রোববার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, শনিবার এই নিষেধাজ্ঞার কথা একটি চিঠিতে এয়ারলাইনস কোম্পানিগুলোকে জানিয়েছে পূণ্যের প্রচার ও পাপ দমন মন্ত্রণালয়।
দেশটিতে মেয়েদের জন্য স্কুল চালু করার প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানোর পর এই পদক্ষেপের কথা সামনে আসলো।
তালেবানের এমন সিদ্ধান্তে সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ও বিদেশি সরকারগুলো।
এ কারণে শুক্রবার তালেবান কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের বৈঠক বাতিল করেছে।
জানা গেছে, যেসব নারী রোববার ও সোমবার একা ভ্রমণের জন্য বিমানের টিকিট কেটে ফেলেছেন তাদের বিমানযাত্রার অনুমোদন দেওয়া হবে।
টিকিট থাকলেও শনিবার কাবুল বিমানবন্দর থেকে কয়েকজন নারীকে বোর্ডিং করতে দেওয়া হয়নি।