মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর সক্ষমতা বাড়াতে মার্কিন নৌবাহিনীর ছয়টি রাডার-জ্যামিং বিমান জার্মানিতে পাঠাচ্ছে।
সোমবার (২৮ মার্চ) পেন্টাগন এ কথা জানিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইএ-১৮জি গ্রোলার বিমানগুলো ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য মোতায়েন করা হচ্ছে না।
তিনি বলেন, পূর্ব দিকে ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টার সাথে তাল মিলিয়ে এ সব বিমান মোতায়েন করা হচ্ছে।
কিরবি বলেন, বিমানগুলো ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল এয়ার স্টেশন হুইডবে থেকে সোমবার জার্মানির স্প্যাংডাহলেম বিমান ঘাঁটিতে পৌঁছাবে।