বৈঠকে বসেছে রাশিয়া-ইউক্রেন

এরদোয়ানের আমন্ত্রণে বেলারুশের গোমেল শহর থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরে স্থানান্তর করা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের শান্তি সংলাপ।
ইস্তাম্বুলে বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তারা।
বৈঠককে সফল করতে উভয় দেশের প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদ মাধ্যম ডয়েচভেলে।

ডয়েচভেলের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের আলোচনাকে স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এদিন বৈঠক শুরুর আগে উভয় পক্ষকেই বেশ শীতল মনে হয়েছে।
এমনকি বৈঠকের আগে কোনো ধরনের করমর্দনও করেননি উভয় দেশের প্রতিনিধিরা।

শান্তি আলোচনার শুরুতে এর দীয়ান বলেন, ‘আমি প্রথমেই আপনাদের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শুভেচ্ছা জানাতে চাই।
তারা উভয়েই আমার প্রিয় বন্ধু।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.