‘প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চক্রান্ত চলছে’

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী শুক্রবার বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি চক্রান্তের খবর দিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।
এক টুইট বার্তায় তিনি বলেন, ইমরান খানের নিরাপত্তা বাড়াতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। 

টুইটে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র নিরাপত্তা সংস্থাগুলোর রিপোর্টে এসেছে।
এসব রিপোর্টের পর সরকারের সিধান্ত মোতাবেক ইমরান খানের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।’

এর আগে ইমরানের ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফয়সাল ভাওদাও দাবি করেন, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে, তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।

গত বুধবার সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী দেশটির এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে বলেন, ‘পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.