মহামারি করোনার বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি অব্যাহত রয়েছে টিকা প্রয়োগ কার্যক্রম।
ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।
গত কয়েকদিন করোনায় মৃত্যু-আক্রান্ত অনেক কমেছে।
শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন।
এ সময় মারা গেছেন আরও ৩ হাজার ৭৪৫ জন।
এর আগে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৪ লাখ ৪১ হাজার ৩৫১ জন।
এ সময় মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯০ জনের।