৭ এপ্রিল থেকে চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইট

নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনস আগামী ৭ এপ্রিল থেকে চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করবে।

হিমালয়া এয়ারলাইন্সের বিক্রয় এজেন্ট এসএয়ার এয়ার বিডি লিমিটেডের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, এয়ারলাইনসটি প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে।

এই রুটে এটিই হবে প্রথম সরাসরি ফ্লাইট।

বর্তমানে নেপালের এয়ারলাইনসটি ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে।

মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, প্রাথমিকভাবে তারা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কথা বিবেচনা করে চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করছেন।

দ্য ডেইলি স্টার

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.