বাংলাদেশসহ ১০৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান

বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ ১০৬টি দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান।

শুক্রবার থেকে কোভিড-১৯ সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ সহজ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার।

টোকিও ধীরে ধীরে মহামারির কারণে দেওয়া বিধিনিষেধগুলো শিথিল করছে। তবে শিথিল করার অর্থ সীমান্ত ব্যবস্থা পর্যটকদের জন্য সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়া নয়।

বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আপডেটে জানায়, শুক্রবার থেকে ১০৬টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
কিন্তু পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের এখনও জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশির ভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। যদিও অন্যান্য অনেক উন্নত দেশ পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.