রাশিয়ার ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে এই নিষেধাজ্ঞা পর্যাপ্ত নয় বলেও উল্লেখ করেন তিনি।
নিজের সর্বশেষ ভিডিও বার্তায় পশ্চিমা দেশগুলোকে আরও কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল বয়কটের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
তিনি বলেন, দেশগুলো নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে ব্যর্থতা হওয়ার কারণে ইউক্রেনের জনগণকে প্রাণ দিতে হচ্ছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া।
দেশটির অর্ধেকের বেশি তেল রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে।