বুচা শহরে ৪ শতাধিক মরদেহ উদ্ধার

ইউক্রেনের বুচা শহরে এখন পর্যন্ত চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানী কিয়েভের কাছেই অবস্থিত শহরটির মেয়র একথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার বুচা শহরের মেয়র আনাতোলি ফেডোরুক দাবি করেন, কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪০৩ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে।
রাশিয়ার দখলদারিত্বে থাকার সময় এসব মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তারা।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচা শহরটি অবস্থিত।
কিয়েভে প্রবেশ করতে হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি পার করতে হয়।
সামরিক অভিযান শুরুর পরপরই ছোট এই শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় ও পরে তারা শহরটি ছেড়ে চলে যায়। বুচার মেয়রের দাবি, রুশ সেনাদের চলে যাওয়ার পরই শহরে এসব মরদেহ উদ্ধার করা হয় এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.