পাকিস্তানে বর্তমানের অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন জোট সরকার এমন এক সময় ক্ষমতা গ্রহণ করলো যখন দেশটি উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক-চলতি হিসাবের ঘাটতি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে টালমাটাল অবস্থায় রয়েছে।
তাছাড়া পাকিস্তানে এই মুহূর্তে অস্থির রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে।
পিএলএম-এন দলের রাজনীতিবিদ মিফতাহ ইসমাইল দুই অর্থ বছরের আর্থিক ও চলতি হিসাবের ঘাটতি উচ্চতর পর্যায়ে থাকার কথা জানিয়েছেন। তবে দেশটির প্রত্যেক নতুন সরকারই আগের সরকারের অর্থনৈতিক সংকটকে বড় করে দেখানোর চেষ্টা করে।
ইসমাইল দাবি করেছেন চলতি হিসাবের ঘাটতি ক্রমেই বাড়ছে।
তবে তা দুই হাজার কোটি ডলারে পৌঁছানোর সম্ভাবনা নেই।
দেশটির আর্থিক ঘাটতি বাড়ছে, যা আগের সরকারের অনুমান জিডিপির ৬ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
এদিকে বৈদেশিক রিজার্ভের পরিমাণও নিম্নমুখী।