মাঝ আকাশে বিমানে যাত্রীর মোবাইলে আগুন

ইন্ডিগোর ডিব্রুগড়-দিল্লি ফ্লাইটে একজন যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে যায়।যা নিয়ে উড়ন্ত বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক কেবিন ক্রুরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলে।
এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমানের যাত্রী ও কেবিন ক্রুরা।

বৃহস্পতিবার উড়ন্ত অবস্থায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএর কর্মকর্তারা জানিয়েছেন,এই ঘটনার কারণে কোনও যাত্রী বা কেবিন ক্রুর কোনও ক্ষতি হয়নি।

এনডিটিভি জানায়, ৬ই ২০৩৭ নম্বরের ফ্লাইটটি ডিব্রুগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল। তখন একজন কেবিন ক্রু, এক যাত্রীর ফোনে আগুন এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখেন।

এরপর কেবিন ক্রু সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.