‘বাংলাদেশ ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। আমাদের সন্তানদের জনশক্তিতে রূপান্তর করতে ভিন্ন রকম প্রতিষ্ঠান করা হচ্ছে।

রোববার বিকেলে নারায়ণগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনএম জিয়াউল আলম।

জুনাইদ আহমেদ পলক বলেন, এখন দেশে বসেই ইংল্যান্ড-আমেরিকা থেকে হাজার হাজার ডলার আয় করছে মানুষ। যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের সঠিক সিদ্ধান্তের জন্য।
তবে ৭৫ এর পর অনেকে এ দেশকে শোষণ করেছেন। তারা দেশকে ডিজিটাল করার চিন্তাও করেননি।
২০০৪ সালে স্যামসাং এ দেশে বিনিয়োগ করতে এসেছিল বিএনপি-জামায়াত দুর্নীতিগ্রস্ত সরকার তা করতে দেয়নি।

তিনি আরও বলেন, আমার হাতের মোবাইল স্যামসাং এর লেটেস্ট মডেলের এবং এটা মেড ইন বাংলাদেশ।
নরসিংদীতে তৈরি হয়। দেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে।
১৯৯৮ সালে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে মোবাইল বিপ্লব ঘটেছিল।
আজ মানুষের দুই হাতে দুটি করে মোবাইল থাকে।
যদি মানুষের তিনটি হাত থাকতো তবে তিনটি করে মোবাইল থাকতো।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.