ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সাগর উত্তাল রয়েছে, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও দুই থেকে তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
বাতাসের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টিপাত।
জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে দুই থেকে তিন ফুট উচ্চতায়। বিশাল বিশাল ঢেউ আঘাত করছে তীরে। তার মধ্যেই উত্তাল সাগরে গোসলরত পর্যটকদের উঠিয়ে দিচ্ছে লাইফগার্ড কর্মীরা।
আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকে সৈকত ছেড়ে ফিরে যাচ্ছে হোটেলে।
মঙ্গলবার বেলা ১২টার পর থেকে প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা।
আর গোসলরত পর্যটকদের সাগর থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, চলছে মাইকিংও।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে সৈকতে কমেছে পর্যটকের আগমন।
ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে সৈকত পাড়ের দোকানপাট।
সকাল থেকে আকাশজুড়ে কালোমেঘ, সাগর উত্তাল ঢেউ।
সৈকতে টাঙানো হয়েছে লাল-হলুদ পতাকা। বালিয়াড়িতে চলছে লাইফগার্ড কর্মীদের সতর্কতামূলক মাইর্কিং।