শ্রীলঙ্কার কিছু রাজনীতিক ও তাদের পরিবারের ভারতে পালিয়ে যাওয়া নিয়ে প্রচারমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার গুঞ্জন নাকচ করেছে ভারত।
শ্রীলঙ্কার ভারতীয় হাইকমিশন মঙ্গলবার জোরালোভাবে ওইসব গুঞ্জন অস্বীকার করে এক টুইট বার্তায় বলেছে, ‘হাইকমিশন সম্প্রতি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কিছু অংশে এ মর্মে গুজব লক্ষ্য করেছে যে, কিছু রাজনৈতিক ব্যক্তি এবং তাদের পরিবার ভারতে পালিয়ে গেছে।
এগুলো ভুয়া এবং চরমভাবে মিথ্যা। এর মধ্যে কোনো সত্য বা সারবস্তু নেই।
ভারত এদিনই এর আগে বলেছিল, দ্বীপরাষ্ট্রটির গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।