শ্রীলংকায় হামলার জন্য প্রস্তুত হচ্ছে তামিল টাইগার!

প্রতিশোধ নিতে হামলার জন্য পুনরায় সংগঠিত হচ্ছে শ্রীলংকার নিষিদ্ধ ঘোষিত লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) গেরিলারা। সশস্ত্র এই বাহিনী নিয়ে সতর্ক করেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো।

তবে শনিবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।
তবে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ‘যথাযথভাবে তদন্ত’ করে দেখার কথাও বলেছে।

গত ১৩ মে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, শ্রীলংকায় অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সুযোগ নিতে কিছু সাবেক ক্যাডার শ্রীলঙ্কায় হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নের জন্য ভারতের তামিলনাড়ুতে প্রবেশ করেছে।
আগামী ১৮ মে ‘মুল্লিভাইক্কাল বার্ষিকী’র সঙ্গে এই হামলার সময় নির্ধারণ করা হয়েছে বলে সূত্রের খবর।
এলটিটিই গেরিলারা প্রতি বছর ১৮ মে শ্রীলংকার গৃহযুদ্ধের বার্ষিকী পালন করে থাকে।
২০০৯ সালের মে মাসে গৃহযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে নিহত হাজার হাজার তামিল বেসামরিক নাগরিককে এ দিন স্মরণ করে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.