ইন্দোনেশিয়ায় ভোজ্যতেলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশটি পাম অয়েলের ওপর থেকে রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো জানিয়েছেন, সোমবার থেকে পাম অয়েলের ওপর রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
মূলত ইন্দোনেশিয়ার অভ্যন্তরে পাম তেলের দামের উন্নতি হওয়ায় এবং স্থানীয় পাম শিল্পের প্রায় পৌনে ২ কোটি কর্মীর কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উইডোডো।
তিনি বলেন, ‘আমাদের যতটুকু চাহিদা ছিল, তার তুলনায় সরবরাহ অনেক বেড়ে গেছে।
এ ছাড়াও রফতানি নিষেধাজ্ঞার আগে ভোজ্যতেলের প্রতি লিটারের দাম ছিল গড়ে ১৯ হাজার ৮০০ রুপিয়াহ।
নিষেধাজ্ঞার পর প্রতি লিটার তেলের গড় মূল্য ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়াহয় নেমে আসে।’