নিজ দেশের কূটনীতিকদের বহিষ্কারের উপযুক্ত জবাব দিলো রাশিয়া।
মস্কোয় অবস্থিত পর্তুগিজ দূতাবাসের পাঁচ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
এর আগে রুশ দূতাবাসের ১০ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে পর্তুগাল সরকার।
মিশনের এই কর্মীদের কার্যক্রম পর্তুগালের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করা হচ্ছে এবং তাদেরকে দুই সপ্তাহের মধ্যে পর্তুগাল ত্যাগ করতে হবে বলে জানানো হয়।
ওই ঘটনার জবাব দিতেই মস্কো এবার পাঁচ পর্তুগিজ কূটনীতিককে বহিষ্কার করেছে।
পর্তুগাল রুশ কূটনীতিকদের বহিষ্কারের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, এই অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।
ইউক্রেনে রাশিয়ার আকস্মিক হামলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত ইউরোপের দেশগুলো তিনশ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।
অপরদিকে বুধবার (১৮ মে) রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ফ্রান্স, স্পেন এবং ইতালির ৮৫ কূটনীতিককে বহিষ্কার করেছে।