শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপি হয়ে পড়েছে।
৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে আর্থিক সংকটে দেশটির কাছে ঋণ পরিশোধে ৩০ দিনের অতিরিক্ত সময় ছিলো।
কিন্তু তা সে সময় অতিক্রম হলেও ৭৮ মিলিয়ন ডলারের ঋণ দিতে পারেনি দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন, তার দেশ এখন ‘প্রি-এমটিভ ডিফল্ট’ হয়ে পড়েছে।
পরে বৃহস্পতিবার (১৯ মে) বিশ্বের শীর্ষ দুই ঋণ রেটিং সংস্থাও জানিয়েছে, শ্রীলঙ্কা ঋণখেলাপি হয়ে পড়েছে।
কোনো সরকার যখন ঋণদাতাদের ঋণের কিছু অংশ বা পুরোটা পরিশোধে ব্যর্থ হয় তখন সেই সরকারকে খেলাপি বলা হয়।
এতে বিনিয়োগকারীদের কাছে দেশটির সুনাম নষ্ট হয়, প্রয়োজনের সময় আন্তর্জাতিক বাজার থেকে ঋণ সংগ্রহ কঠিন হয়ে যায়।
এতে দেশটির মুদ্রা এবং অর্থনীতির আরও বেশি ক্ষতি হয়।