‘ঢাকা-টরন্টো ফ্লাইটের ট্রানজিট ম্যানচেস্টারে নয়, ইস্তাম্বুল বা অন্য কোথাও’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-টরন্টো রুটে ফ্লাইটের ট্রানজিট কোথায় হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বিমানের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, টরন্টো রুটে ম্যানচেস্টারকে ট্রানজিট হিসেবে বেছে নেওয়ার আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এর পরিবর্তে ইস্তাম্বুল বা অন্য কোনো উপযুক্ত স্থানে ট্রানজিট নেওয়া হতে পারে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল গত সোমবার এ তথ্য জানিয়েছেন।

এপ্রিলের শেষে বিমানের এমডি আবু সালেহ মোস্তফা কামাল বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ম্যানচেস্টারে ‘টেকনিক্যাল স্টপওভার’ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এখন আবার সেই সিদ্ধান্ত থেকে সরে গিয়ে বিমান জানালো, তারা বিভিন্ন কারণে ম্যানচেস্টারে ‘স্টপওভার’ দেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.