বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গণআন্দোলন শুরু করার জন্য কাজ করছি। তার অংশ হিসেবে কল্যাণ পার্টির সঙ্গে কথা বলেছি।
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
সরকারের বিরুদ্ধে একটা কার্যকরী আন্দোলন গড়ে তুলে তাদের পদত্যাগে বাধ্য করার বিষয়ে একমত হয়েছি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে আলোচনা করেছি।
আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে প্রধান বিষয় ছিল বর্তমান সরকার যে জোর করে ক্ষমতায় বসে আছে সেটা নিয়ে।