‘অর্থনৈতিকভাবে এই সরকার দেউলিয়া’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাহির থেকে ডলার কিনে যদি ৭০ শতাংশ মার্জিন দিয়ে এলসি খোলা হয়, স্বাভাবিকভাবে পণ্যের দাম ২০ শতাংশ বেড়ে যায়। সে কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমিক ছাটাই। নতুন কোনো উৎপাদন ক্ষেত্র বা শিল্পকারখানাও হচ্ছে না। অর্থনৈতিকভাবে এই সরকার অনেকটা দেউলিয়া।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে শ্রমিকদলের উদ্যোগে ‘সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অর্থনীতির স্বাভাবিক একটা সূচক আছে, আমদানি-রপ্তানির ক্ষেত্রে ৪ অথবা ৫ মাসের রিজার্ভ থাকলে তা ইতিবাচক বলা যায়।
কিন্তু তা নেই। যদি থাকতো তাহলে ব্যবসায়ীদের এলসি খুলতে ৭০ শতাংশ মার্জিন দিতে হতো না।
আবার ব্যাংকের যে ডলারের মূল্য, তার সঙ্গে বাইরের যে মূল্য ছিল দুই-তিন টাকা কম-বেশি।
কিন্তু এখন ব্যাংকের চেয়ে বাইরে ১২ টাকা কম-বেশি। এই অবস্থায় বাইরে থেকে ডলার কিনে ৭০ শতাংশ মার্জিন দিয়ে এলসি খোলা হয়, স্বাভাবিকভাবে পণ্যের দাম ২০ শতাংশ বেড়ে যায়। সে কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমিক ছাটাই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.