রাশিয়ায় ২৮ সেবা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলো কানাডা

রাশিয়ার তেল, গ্যাস ও রাসায়নিক শিল্পের হিসাবরক্ষণ ও বিজ্ঞাপনসহ ২৮ ধরনের সেবা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘রাশিয়ার বাজেট রাজস্বের প্রায় অর্ধেক বাণিজ্যে প্রভাব ফেলবে এই নিষেধাজ্ঞা।’

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার এক হাজার ৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা।

মেলানি জোলি বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিবেচনাহীন যুদ্ধের কারণে তাকে জবাবদিহিতার আওতায় আনতে সবরকম চেষ্টা করবে কানাডা।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.