সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি হয়েছে।
গত বছরের তুলনায় এ বছর আট লাখ ৫৭ হাজার ৫২১টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে।
গত বছর সারাদেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছিল।

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।
এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি।

এ বছর ঢাকা বিভাগে ১১ লাখ ৬৭ হাজার ৮১০টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া ও অন্যান্য ২৪৭টিসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু কোরবানি হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৯৬টিসহ মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯টি গবাদিপশু কোরবানি হয়েছে। রাজশাহী বিভাগে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ ও এক লাখ ২৮ হাজার ৮৮৫টি ছাগল-ভেড়াসহ মোট ১৯ লাখ ৯৮ হাজার ১২৮টি গবাদিপশু কোরবানি হয়েছে।
খুলনা বিভাগে দুই লাখ ৫৮ হাজার ২৬৪টি গরু-মহিষ, ৬ লাখ ৬৭ হাজার ৯৩০টি ছাগল-ভেড়া ও অন্যান্য ১৫টিসহ মোট ৯ লাখ ২৬ হাজার ২০৯ টি গবাদিপশু কোরবানি হয়েছে।
বরিশাল বিভাগে দুই লাখ ৬৭ হাজার ৬১৪টি গরু-মহিষ ও দুই লাখ ৩১ হাজার ৩২৩টি ছাগল-ভেড়াসহ মোট চার লাখ ৯৮ হাজার ৯৩৭টি গবাদিপশু কোরবানি হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.