শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে স্বাগত জানালো মালদ্বীপ

বিক্ষোভের মুখে প্রথমে প্রেসিডেন্ট প্যালেস থেকে অন্যত্র এরপর দেশ থেকে পলায়ন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এ হেন অবস্থা চলছে কয়েকদিন ধরে।
এবার তিনি দেশ ছেড়ে সস্ত্রীক মালদ্বীপে পালিয়েছেন। জানা গেছে, বুধবার (১৩ জুলাই) সকালে মালদ্বীপে পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া দেশ ছাড়েন।

শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপি-কে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.